রায়গঞ্জঃ চোর সন্দেহে নাবালকদের মারধরের অভিযোগে এক বিজেপি নেতাকে গ্রেফতার করলো ডালখোলা থানার পুলিশ। ধৃতের নাম অর্জুন সরকার,বাড়ি ডালখোলা থানা এলাকায়। শুক্রবার অভিযুক্তকে রায়গঞ্জ থেকে গ্রেফতার করে ডালখোলা থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার তাকে ইসলামপুর আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানাগিয়েছে, অভিযুক্ত চোর সন্দেহে নাবলকদের বেঁধে মারধর করছে এমনই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপরই পরিবারের লোক থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। যদিও অর্জুন সরকার নিজেকে নির্দেশ বলে দাবি করে বলেন, তিনি বিজেপি করেন এবং একাধিকবার করণদিঘীর বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছিলেন বলেই তাকে ফাঁসানো হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *